1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হত্যার ৪বছর পর সিআইডি কর্তৃক লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

হত্যার ৪বছর পর সিআইডি কর্তৃক লাশ উদ্ধার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৬৪ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা করে গুম করার চার বছর পর সিআইডি কর্তৃক লাশ উদ্ধার করা হয়।

শনিবার ১২ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার কুমিরা ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় পাহাড়ের ঢাল হ‌ইতে দীর্ঘ ৪ বছর আগে হত্যার পর গুম করা লাশের ক‌ঙ্কাল উদ্ধার করা হয়।
নিহত সালাউদ্দিন এক‌ই ইউনিয়নের ৪নং ওয়ার্ড দীঘির পাড় এলাকার নুরুল ইসলামের পুত্র।
জানা যায়,২০১৬ সালে নিখোঁজ হয় সালাউদ্দিন। স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্কের জেরে আসামি আলমগীর সালাউদ্দিনকে গুম করে হত্যা করে উক্ত স্থানে মাটি চাপা দিয়েছিলেন।
আসামি মোঃআলমগীর এক‌ই এলাকার নুর আলম মেম্বারের পুত্র।
এঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয় এবং দীর্ঘদিন মামলা চলার পর আসামি জামিনে বেরিয়ে আসে। পরবর্তীতে মামলাটি সিআইডির নীকট হস্তান্তর হলে আসামি আলমগীরকে সিআইডি ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি মতে পাহাড়ে মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করা হয়।
এসময় সিআইডির সাথে ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net