1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আড়াইহাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিনের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন

আড়াইহাজারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিনের মতবিনিময় সভা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৯১ বার

নারায়ণগঞ্জ-২, আসন আড়াইহাজার থেকে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী পারভীন আক্তার গতকাল মঙ্গলবার স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)। উপজেলা সদরে আশিক সুপার মার্কেটে তার দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন থানা বিএনপির সহ-সভাপতি ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদ উল্লাহ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেনজীর আহাম্মেদ বেনু ও জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু প্রমুখ। এ সময় পারভীন আক্তার বলেন, বর্তমান আওয়ামী লীগ স্বৈরাচার সরকার ও লুটপাট, দুর্নীতি, খুন, ধর্ষণ ও চাঁদাবাজি চালাচ্ছে। আইনের শাসন নাই। রাতের আঁধারে ভোট ডাকাতি করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। মানুষের ভোটের অধীকার হরণ করেছে। দেশে কোনো ন্যায় বিচার নাই। ব্যাংকগুলোকে দেউলিয়া করা হয়েছে। একের পর এক কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকদের বেতন দিতে পারছে না। দেশের জনগণের কোনো উন্নয়ন নেই; উন্নয়ন হচ্ছে শুধু মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের। প্রশাসন যন্ত্রকে দলীয় করণ করা হয়েছে। পারভীন আক্তার আরও বলেন, দ্রæত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ‘মিড নাইট’ সরকারকে উৎখাত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাক আসা মাত্র আড়াইহাজার উপজেলা বিএনপি ও জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net