1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেসব্রিফিং - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেসব্রিফিং

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২০৯ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান সংক্রান্ত প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ প্রেসব্রিফিং করেন। এ সময় তিনি ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগী ১৭ পরিবারের নামের তালিকা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্যসহ সংশ্লিষ্ট কমিটি মোট ৪৪১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের নামের তালিকা প্রদান করেন। সেখান থেকে যাচাই-বাছাই করে প্রথম পর্যায়ে ১৭টি পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়েছে। বাকী ক ও খ তালিকায় যাদের নাম রয়েছে পর্যায়ক্রমে তারাও প্রধানমন্ত্রীর উপহার এ ঘর পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, ইউপি চেয়ারম্যান আলহাজ্জ শেখ নিজাম উদ্দীন, অর্চনা দেবী বড়াল ঝর্ণা, সরদার মাসুদ ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত চিতলমারী উপজেলার সাংবাদিকবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net