1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ পৌরসভায় স্থগিত কেন্দ্রটির ভোটে ফয়সালা, এগিয়ে পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

কিশোরগঞ্জ পৌরসভায় স্থগিত কেন্দ্রটির ভোটে ফয়সালা, এগিয়ে পারভেজ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২৫২ বার

কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (নৌকা)। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে মোট ২৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি কেন্দ্রে পারভেজ ৪৩৮ ভোট এগিয়ে রয়েছেন। অন্যদিকে স্থগিত ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে ভোটার সংখ্যা ১৮৫২ জন। ফলে নির্বাচনে জয়-পরাজয় ওই কেন্দ্রের ফলাফলের ওপর নির্ভর করছে।

বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. পারভেজ মিয়া (নৌকা) পেয়েছেন ২০ হাজার ৯২০ ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসরাইল মিঞা (ধানের শীষ) পেয়েছেন ২০ হাজার ৪৮২ ভোট।

এর আগে স্বতঃস্ফূর্ত ও ব্যাপক ভোটার উপস্থিতির মধ্য দিয়ে শনিবার (১৬ জানুয়ারি) কিশোরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর থেকে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

তবে পৌরসভার ২৮টি কেন্দ্রের মধ্যে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম।

সরজমিনে পৌর এলাকার অধিকাংশ কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টায় ভোট শুরু হওয়ার পর থেকে দলে দলে ভোটাররা কেন্দ্রে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রে কেন্দ্রে পুরুষ ও নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিভিন্ন কেন্দ্রে শতবর্ষী বেশ কয়েকজন নারী-পুরুষকে স্বজনদের সাথে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। এছাড়া নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রেই বিপুলসংখ্যক আইনশৃঙ্খখলা বাহিনীর সদস্যদের নিয়োজিত থাকতে দেখা যায়।

এ সময় সাধারণ ভোটাররা গণমাধ্যমের কাছে দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট দিতে পেরে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে বেলা ১২টার দিকে শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের পূর্ব তিনতলা ভবন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। একপর্যায়ে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম কেন্দ্র পরিদর্শন করে বিকাল পৌনে ৩টার দিকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net