1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ি জেলাযুবলীগ সভাপতির মৃত্যুতে মানিকছড়ি উপজেলা যুবলীগের শোক প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়ি জেলাযুবলীগ সভাপতির মৃত্যুতে মানিকছড়ি উপজেলা যুবলীগের শোক প্রকাশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ২৬৮ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বাবু যতন কুমার ত্রিপুরার (৫৩) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে মানিকছড়ি উপজেলা যুবলীগ।

শনিবার (৩০ জানুয়ারী) উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোকবার্তা ও সোশ্যাল মিডিয়ায় এই রাজনৈতিক ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ, আজ শনিবার (৩০ জানুয়ারী) সকালে বুকে প্রচন্ড ব্যথা নিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টায় স্টোক করে মৃত্যুবরণ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু যতন কুমার ত্রিপুরা।

আগামীকাল তার নিজ বাড়ি মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারা এলাকার রোয়াজাপাড়ায় অন্তেষ্টিক্রিয়া ও দাহ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net