1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় এমপিওভুক্তিসহ ১১ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় এমপিওভুক্তিসহ ১১ দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২১৩ বার

গাইবান্ধা জেলার সাতটি উপজেলার ৭৩টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষক-শিক্ষিকা ২০০৯ সাল থেকে বেতনভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যালয়গুলোকে অবিলম্বে এমপিওভুক্তসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির আহবায়ক মো. আরিফুর রহমান অপু তার লিখিত বক্তব্যে ১১ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হচ্ছে- ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অনলাইনে আবেদনকৃত সকল বিদ্যালয়কে একই সঙ্গে অনতিবিলম্বে স্বীকৃতি ও এমপিও ঘোষণা, ছাত্রছাত্রীদের শতভাগ উপবৃত্তিসহ তাদের জীবনমান উন্নয়নে কারিকুলাম অনুযায়ী সকল বাস্তব পদক্ষেপ গ্রহণ, প্রতিবন্ধী বিদ্যালয় সহায়ক ভবন নির্মাণ ও সহায়ক উপকরণ প্রদানের ঘোষণা, বিদ্যালয়ে নিয়োগ প্রাপ্তির দিন থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাসহ সকল সুবিধাদি প্রদানের লক্ষ্যে এই ১১ দফা দাবি উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে সরকারি নীতিমালা অনুযায়ী গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ৭৩টি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই সময় থেকেই এসমস্ত প্রতিষ্ঠানে দেড় হাজার শিক্ষক-শিক্ষিকা ১৪ হাজার ৫শ’ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক ছাত্রছাত্রীকে বিনা বেতনে নিয়মিত শিক্ষা প্রদান করে আসছেন। কিন্তু ২০২০ সালের জানুয়ারী মাসে সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিওভুক্ত করার আবেদন জানানো শত্ত্বেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

সভায় উপস্থিত প্রতিনিধিরা তাদের ১১ দফা দাবি নামার প্রতি ঐক্যমত পোষণ করেন এবং মো. আরিফুর রহমান অপুকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net