1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় মুক্ত রোভার স্কাউটদের মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

গাইবান্ধায় মুক্ত রোভার স্কাউটদের মাস্ক বিতরণ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ২৫২ বার

করোনার দ্বিতীয় ঢেউয়ের কবল থেকে সাধারণ মানুষকে রক্ষায় গাইবান্ধায় সচেতনতা কার্যক্রম শুরু করেছে মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপ। গতকাল শনিবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মাস্কবিহীন শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সহায়তায় দিনব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক।

এসময় উপস্থিত ছিলেন মুক্ত রোভার স্কাউট গ্রুপের বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান শাহান, দৈনিক আমাদের সময়ের গাইবান্ধা প্রতিনিধি খায়রুল ইসলাম, সময়টিভির স্টাফ রিপোর্টার হেদায়েতুল ইসলাম বাবু, রেডিও সারাবেলার কর্মী লাবু আহমেদ, জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, জেলা রোভার নেতা তামজিদুর রহমান তুহিন, সহকারী কমিশনার সাজেদুল হক সরকার, রোভার নেতা উম্মেহানী, মারুফুল হক প্রমুখ। কার্যক্রমে ৫০০ মাস্কবিহীন শ্রমজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net