1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিটাগং ইউনিভার্সিটি অ্যারাবিক ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

চিটাগং ইউনিভার্সিটি অ্যারাবিক ডিবেটিং ক্লাবের আত্মপ্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৫১ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন চিটাগং ইউনিভার্সিটি অ্যারাবিক ডিবেটিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমির হোসাইন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত আটটার দিকে এক ভার্চুয়াল আলোচনা সভায় নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনের মডারেটর ও বিভাগের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইয়াসমিন জান্নাত পারুল, যুগ্ম সম্পাদক মুঈনুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, বিতর্ক সম্পাদক (আরবি) নাইমুল ইসলাম, মুহাম্মদ আসাদুল্লাহ, মুবতাসিম ফুয়াদ (বাংলা), সাহিনা বিনতে আবেদীন (ইংরেজি), অনুষ্ঠান পরিকল্পনা সম্পাদক ইয়ামিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল আলম, গবেষণা সম্পাদক নওশীন সাদিয়া, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, ইকুয়িটি সম্পাদক মায়মুনা বেগম।

নতুন কমিটির সহ-সভাপতি ইয়াসমিন জান্নাত পারুলের সঞ্চালনায় ও সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের সাবেক অর্গানাইজিং সেক্রেটারি হাফেজ মুহাম্মদ বাশার ও মাস্টার্সের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।

সভায় আলোচকরা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net