1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখল করতে পায়তারা করছে একটি মহল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

তিতাসে ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখল করতে পায়তারা করছে একটি মহল

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৬০৯ বার

কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর গ্রামে ক্রয়কৃত সম্পত্তি থেকে বেদখল করতে পায়তারা করছে একটি মহল,এমন অভিযোগ করেন ওই গ্রামের সম্পত্তির মালিক মৃত অনিল চন্দ্র সাহার ছেলে অনিক সাহা। জানা যায়, উক্ত গ্রামের নারায়ন চন্দ্র পোদ্দারের কাছ থেকে একই গ্রামের অনিল চন্দ্র সাহা ২১ বছর পূর্বে বলরামপুর মৌজাস্থ জেএল নং ১২৫, আর এস খতিয়ান নং ১৫৬, সাবেক ৫৩ দাগের ৪৭ শতকের অন্দরে সাড়ে ২৩ শতক সাব কাবলা দলিল মূলে মালিক হয়ে ভোগদখল করে আসছে।

এদিকে সমির পোদ্দার, শভ পোদ্দার, অজিদ পোদ্দার, দিপক পোদ্দার, প্রদীপ পোদ্দারগণ পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিকানা দাবি করে গ্রহিতা অনিল চন্দ্র সাহার ছেলেদেরকে বিভিন্নভাবে হয়ারনি করে আসছে এবং কোর্টেও মামলা করেছে। গত ১৯/৩/২০২০ইং এবং ৬/৯/২০১৭ ইং তারিখে প্রদীপ পোদ্দার বাদী হয়ে পৃথক দুটি মামলা করলে তিতাস থানার এস আই কমল মালাকার ও এ এস আই সোহেল তদন্তবার প্রাপ্তি হয়ে সরেজমিনে তদন্ত করে গ্রহিতা অনিল চন্দ্র সাহার ছেলেরা ভোগদখলে আছেন বলেও কোর্টে প্রদিবেদন দিয়েছেন। এতে করে প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। এঘটনায় অনিল সাহার ছেলে অনিক সাহা বাদী হয়ে গত ৩ জানুয়ারী তিতাস থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং-১১০।

এবিষয়ে ক্রয় সুত্রে ভূমির মালিক অনিল সাহার ছেলে অনিক সাহা বলেন, ২১ বছর পূর্বে আমার পিতা নারায়ন পোদ্দারের কাছ থেকে ক্রয় করে সাবকাবলা দলিল মূলে মালিক হয়ে আমরা ভোগদখল করে আসছি কিন্তু হঠাৎ করে গত দুই বছর ধরে সমির পোদ্দার ও প্রদীপ পোদ্দারগং উক্ত জায়গা থেকে আমাদেরকে বেদখল করতে নানাহভাবে হয়রানি করে আসছে। এছাড়াও তাদের হয়রানির কারনে তার পিতা অনিল সাহা চিন্তা করতে করতে মৃত্যু বরণ করছে বলেও দাবী করেন অনিক সাহা এবং তার পিতার ক্রয়কৃত সম্পত্তি বুঝে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

উক্ত জায়গার দাবীদার অপর পক্ষের শুভ পোদ্দার বলেন, এই সম্পত্তির মালিক আমার দাদা চিন্তা হরণ পোদ্দার কিন্তু আমাদেরকে না জানিয়ে আমার জেঠা নারায়ন চন্দ্র পোদ্দার অনিল চন্দ্র সাহার কাছে বিক্রি করেন। তাই আমরা দাদার ওয়ারিশ সূত্রে মালিক হয়ে উক্ত জায়গার উপর কোর্টে মামলা করেছি যা বর্তমানে বিচারাধীন আছে।

এদিকে মাছিমপুর বাজার ব্যবসায়ী কাজী রবিউল ও প্রতিবেশী বজন সাহা জানান, আমাদের জানামতে আজ থেকে প্রায় ২১ বছর পূর্বে নারায়ন চন্দ্র পোদ্দার থেকে সাব কাবলা দলিল মূলে ক্রয় সূত্রে মালিক হয়ে অনিল সাহা উক্ত জায়গাটি ভোগ দখল করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net