ঢাকা   ০৯:৩১:৩১ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি মাগুরায় লোকগানে নবান্ন উৎসব মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ

ধর্মীয় জ্ঞান ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া যাবে না- বললেন প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩০১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন,ইতিহাসের আলোকে পর্যালোচন করলে রাউজানে জম্ম নিয়েছিল মাস্টার দা সূর্যসেনসহ অনেক গুণীজন।চট্টগ্রামকে আলোকিত অধ্যাপক মোহাম্মদ খালেদ, মহিউদ্দিন চৌধুরী, ফজলে করিম চৌধুরীর মতো সাহসী রাজনীতিবিদ। নতুন প্রজন্মের আরেকজন মুক্তচিন্তার প্রতিনিধি হলো ফারাজ করিম চৌধুরী। তিনি বলেন ধর্মীয় জ্ঞান ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া যাবে না। দুর্নীতি কমে যাবে, যদি আমরা সৎ হই। একবিংশ শতাব্দীতে বাংলাদেশ নেতৃত্ব দিবে সারা বিশ্বে। ফারাজ করিম চৌধুরীর মত সৎ মেধাবীরা এই নেতৃত্বে থাকবে।

তিনি ৯ জানুয়ারী শনিবার দুপুরে রাউজান সদর ইউনিয়ন পরিষদ মাঠে মাদক নির্মূল ও সামাজিক অবক্ষয় রোধে বিশেষ ভূমিকা রাখায় তরুণ প্রজম্মের প্রতিনিধি, মেধাবী সংগঠক ফারাজ করিম চৌধুরীকে দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ,ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

সংবর্ধিত অতিথি ফারাজ করিম চৌধুরী বলেন, দুর্নীতি আমাদের দেশে একটি বড় সমস্যা। দুর্নীতি চিরতরে নির্মূল হবে বলে আমি মনে করি না। তবে নতুন প্রজম্মকে দেশের জন্য নিবেদিত হলে দুর্নীতি, সন্ত্রাস চলে যাবে। আমাদের আগে শিক্ষা অর্জন করা জরুরী। তারপর রাজনীতি করা উচিৎ। কোন ধর্মে মাদকের পক্ষে কথা বলা হয়নি। ধর্মীয় জ্ঞান প্রথমে প্রয়োজন। তাহলে দুনীর্তি, সন্ত্রাস, ধর্ষন, মাদক এগুলো কমে যাবে।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ নুরুল আমিন ও মুহাম্মদ এনামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, বিশিষ্ট ব্যাংকার এম এ হোসাইন, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা শাহ্ আলম চৌধুরী, শাহ্জাহান ইকবাল, জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভূপেষ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, আব্বাস উদ্দিন আহম্মদ, প্রিয়তোষ চৌধুরী ,সৈয়দ আব্দুর জব্বার সোহেল, রোকন উদ্দিন, নুরুল আবছার বাঁশি আ.লীগ নেতা এডভোকেট অপর্ব ভট্টাচার্য, এসএম বাবর, ফজল কাদের, বাবুল মিয়া মেম্বার, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, শওকত হোসেন, ইসাক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ প্রমূখ। অনুষ্ঠানে এবিরএম ফজলে করিম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে প্রতিবন্ধীদের চেক প্রদান, সেলাই মেশিন ও পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি