1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে এলপিজি গ্যাসের গাড়ি চিনতাই; আহত -১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

নোয়াখালীতে এলপিজি গ্যাসের গাড়ি চিনতাই; আহত -১

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ২৪৮ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে থেকে বিসমিল্লাহ্ এন্টারপ্রাইজের একটি মিনি ট্রাক ছিনতাই এর ঘটনা ঘটেছে। ৬-৭জনের সংঘবদ্ধ ওই ছিনতাইকারীদের হামলায় এক প্রহরী (নাইটগার্ড) আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে রঞ্জনবিবি বাজার এলাকার মুজিব সড়কে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটির পরিচালক রায়হানুল আমিন জানান, তিনি ওরিয়ন গ্যাস কোম্পানীর পরিবেশক। প্রতিদিনের মত উনার মিনি ট্রাক ঊরপযবৎ-১০৭৫ গড়ফবষ, নোয়াখালী ড-১১০৫০০ এর চালক নূর নবী গাড়ীটি নিয়ে তার বাসার সামনে রঞ্জনবিবি বাজার এলাকার মুজিব সড়কে রাখেন। রাত ২টার দিকে ৬-৭জনের একদল ছিনতাইকারী বাসার প্রহরী কে মারধর করে হাত-পা বেঁধে রেখে গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়। গাড়ীতে ১২, ১৫ ও ৩৫কেজি ওজনের গ্যাস ভর্তি ২৬০টি সিলিন্ডার ছিল। যার বাজার মূল্য প্রায় ৬লাখ টাকা। এছাড়াও গাড়ীটির মূল্য ১৫লাখ টাকা।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের লিখিত অভিযোগ দিতে বলেছে। পরবর্তীতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net