1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিষ্ঠার ১৪ বছর পর চালু হল ঝিনাইদহ সরকারী শিশু হাসপাতাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

প্রতিষ্ঠার ১৪ বছর পর চালু হল ঝিনাইদহ সরকারী শিশু হাসপাতাল

ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ২৯৯ বার

অবশেষে দীর্ঘ ১৪ বছর পর চালু হল ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট সরকারী শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। শনিবার দুপুরে ফিতা কেটে হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

এসময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, দেশের প্রথম এই সরকারি শিশু হাসপাতালে এখন থেকে বর্হি:বিভাগে শিশুদের চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্ত:বিভাগও চালু করা হবে। প্রতিদিন একজন শিশু রোগ বিশেষজ্ঞ ও দুই জন মেডিকেল অফিসার শিশুদের চিকিৎসা সেবা প্রদাণ করবেন। ২০০৬ সালে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণ করা হয় এই হাসপাতালটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net