1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সোনারগাঁয়ে ১০০ পরিবার পাচ্ছে দুই শতাংশ জমি‘সহ আধাপাকা নতুন ঘর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সোনারগাঁয়ে ১০০ পরিবার পাচ্ছে দুই শতাংশ জমি‘সহ আধাপাকা নতুন ঘর

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২৩৩ বার

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ সোনারগাঁয়ের ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে দুই শতাংশ জমি‘সহ আধাপাকা নতুন ঘর।

শনিবার ২৩ জানুয়ারী সকালে আশ্রয়ণ-২ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২ শতাংশ জমি‘সহ নতুন ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। সোনারগাঁয়ে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় আরও উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা সহকারী (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রমুখ।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম জানান, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার-এই শ্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় সোনারগাঁ উপজেলায় ১০০টি ঘর নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net