1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়িতে নির্মিত দালান ঘর গুড়িয়ে দিয়ে ৫০ একর বনভুমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ফুলছড়িতে নির্মিত দালান ঘর গুড়িয়ে দিয়ে ৫০ একর বনভুমি উদ্ধার

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ২১৫ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বনবিট এলাকায় অভিযান চালিয়ে বনবিভাগের জমিতে নির্মিত দালান ঘর গুড়িয়ে দেয়া হয়েছে।

শনিবার ২৩ জানুয়ারী সকালে কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তহিদুল ইসলামের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক ফুলছড়ীর সার্বিক সহযোগীতায় ফুলছড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে নাপিতখালী বিটে এ উচ্ছেদ অভিযান পবিচালনা করা হয়।

এ সময় বনবিভাগের জমিতে নির্মিত দালান ঘর গুড়িয়ে দিয়ে ৫০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।

অভিযানে ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, নাপিতখালীর বিট কর্মকর্তাসহ বিভিন্ন বিটের স্টাফ,ভিলেজার ও হেডম্যানরা অংশ নেন।

উল্লেখ্য, সদর উপজেলার ইসলামপুরে সম্প্রতি সময়ে পাহাড় কেটে দালান বাড়ি তৈরি করছে একটি চক্র।

ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকায় স্থানীয় ভূমিদস্যু বদিউল আলম নির্মিত ঘরের মালিক।
সে একই এলাকার মৃত দলিলুর রহমানের পুত্র।

ভিলেজার পাড়া এলাকার বেশ ক’জন প্রবীণ ব্যক্তি নাম প্রকাশ না করা শর্তে জানিয়েছেন, বদিউল আলম একাধিক মামলার আসামী এবং তার রয়েছে বড় একটি পাহাড় কাটার চক্র, তারা কারো কথায় কর্ণপাত না করে পাহাড় কেটে যাচ্ছে। তাদের বাধা দিতে গেলে হামলা মামলা করার হুমকী দেয়া হয়।

তবে অভিযুক্ত বদিউল আলম বলেন, তার খতিয়ানভুক্ত জায়গা সমান করে দোকান ঘর বানাচ্ছে। তাছাড়া পাহাড় তার জায়গার মাথাখিলা জমি বলে দাবী করেন।

এ বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর স্থাপনা নির্মান গুড়িয়ে দেয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫০ একর বনভুমি। এর পরও করলে তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net