1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদ্যালয়ের জমি দখলে বাধা দেয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

বিদ্যালয়ের জমি দখলে বাধা দেয়ার অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারি, ২০২১
  • ২৯০ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় বিদ্যালয়ের জমি দখলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের পাশের অন্য জমির মালিকের বিরুদ্ধে। সোমবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসি এঅভিযোগ দায়ের করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে বিদ্যালয়ের সীমানা নির্ধারনের লক্ষে প্রায় ছয়মাস পুর্বে হাজরাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে আমিন দ্বারা জমি মাপা হলে পাশর্বর্তী জমির মালিক বাদশা কাজীর জমির মধ্যে সারে আট ফুট জমি দেখা যায়। ওই সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ দেড়ফুট জমি আপোষে ছেড়ে দিয়ে ৭ফুটে সীমানা পিলার বসান। প্রায় ৬মাস পুর্বে সীমানা পিলার দেয়া হলেও কোন আপত্বি করেননি। গত এক সপ্তাহ পুর্বে ওই জমিতে মাটি ভরাট করতে গেলে ওই বাদশা কাজী বাধা দেন।

এ ব্যাপারে বাদশা কাজী বলেন, আমার জমির মধ্যে ঢুকে মাটি ভরাট করে দখল করতে চায় একটি পক্ষ। এবিষয়ে আমি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদনও করেছি।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ কুমার দেবনাথ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক সমাধানের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net