ঢাকা   ১২:১৩:৩৬ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

মাগুরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ২৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারী রবিবার বেলা ১১ টায় জেলা আওয়ামীলীগ মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানের আছাদুজ্জামান মিলনায়তনে এ সভার আয়োজন করে।

সভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সহ-সভাপতি রস্তম আলী, আবু নাসির বাবলু, সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন,পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারী পাকিস্তানের কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর তিনি মুক্তি লাভ করেন এবং পরে পাকিস্তান থেকে লন্ডন ও ভারতের দিল্লি হয়ে বাংলাদেশে আসেন। এরপর একটি যুদ্ধবিদ্ধস্ত দেশ পুনর্গঠনে কাজে হাত দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি