ঢাকা   ১২:১৩:৩১ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

রাউজান ঢেউয়া হাজীপাড়ায় আজিজুল হক ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩২০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের ঢেউয়া হাজী পাড়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আজিজুল হক ফাউন্ডেশন। ৯ জানুয়ারী শনিবার দুপুর ৩টায় ঢেউয়া হাজী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কম্বল বিতরণ করা হয়। উপজেলা আ.লীগের সহ সভাপতি আজিজুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান ইকবালের সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের উপ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা হাসান মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন তরুণ প্রজম্মের প্রতিনিধি, মেধাবী সংগঠক ফারাজ করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জানি আলম জনি, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, বিশিষ্ট ব্যাংকার এম এ হোসাইন আহমেদ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, কাউন্সিলর এডভোকেট দিলীপ কুমার চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে, তপন দে, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, সাইফুল ইসলাম শিকড়, সাইফুল ইসলাম বাবর প্রমূখ। অনুষ্ঠানে নারী-পুরুষদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন প্রধান অতিথি ফারাজ করিম চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি