1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পাঁচপুকুরিয়া শীতার্তদের পাশে তাজকিয়া - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

রাউজান পাঁচপুকুরিয়া শীতার্তদের পাশে তাজকিয়া

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩৫৮ বার

আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়ার উদ্যোগে মহান ১০ মাঘ গাউসুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৫ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে রাউজান উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা বৃক্ষবানপুর পাঁচপুকুরিয়া এলাকায় শীর্তাত, হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারী রবিবার বৃক্ষবানপুর পাঁচপুকুরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ সভাপতি আরেফিন রিয়াদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। তাজকিয়া রাউজান জোনের সদস্য সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোর’আন থেকে তিলাওয়াত করেন তাজকিয়া রাউজান জোনের সদস্য মো গোলাম মোস্তফা নাহিয়ান, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন রাউজান জোনের সদস্য মোঃ নুরুল হাসনাত বাবু।

স্বাগত বক্তব্য রাখেন রাউজান জোনের আহবায়ক মোঃ ইসতিয়াক আহমেদ ফাহিম , বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ সাধারণ সম্পাদক আবু সালেহ সুমন,কেন্দ্রীয় সহ-সম্পাদক মাওলানা মুজিবুল হক, বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোঃ শাহজাহান, গ্রীণ হেলথ ডিরেক্টর মোঃ জাফর ইকবাল।এতে আরো উপস্থিত ছিলেন তাজকিয়ার চট্টগ্রাম মহানগর জোনের আহবায়ক সৈয়দ সাদ ইবনে আলম, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, তাজকিয়া রাউজান জোনের সদস্য সাহেদ, তাসিম, শহীদুল্লাহ, আরমান, তুষার, কামরুল, নাহিয়ান, মোরশেদ, বাবু, জুন্নুরাইন, ইকবাল, ফরিদ, করিম, বাবলুসহ প্রমূখ। অতিথিরা বলেন “মানুষের জন্য ধর্ম এসেছে,ধর্মের জন্য মানুষ’ মানুষের সেবা করাই হোক সকল ধর্মের মর্মকথা”। মিলাদ-কিয়াম, মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net