1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রতীক’নৌকা পেলেন জমির উদ্দীন পারভেজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

রাউজান পৌরসভা নির্বাচনে আ.লীগের প্রতীক’নৌকা পেলেন জমির উদ্দীন পারভেজ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ২৫৪ বার

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাউজান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’ পেলেন রাউজান পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। ৩০ জানুয়ারি শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক জমির উদ্দিন পারভেজকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক নৌকা মনোনয়ন দেয়া হয়েছে। এমন ঘোষণা শোনার পর স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও দলীয় নেতা-কর্মীসহ রাউজান পৌরবাসীরা আনন্দে উল্লাসে মেতে উঠে।

দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন উপজেলা আ.লীগের কার্যালয়ের সামনে। সেখানে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়। অভিনন্দনের ঝড়ও চলছে ফেসবুকে।এই পৌরসভায় আগামি ২৮ ফেব্রুয়ারি ইভিএমের মাধ্যমে ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি,যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি। জানা যায় পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা-৫০ হাজার ৫ শত ৮৪জন। সর্বশেষ রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর। দলীয় মনোনয়ন প্রাপ্ত মেয়র পদ প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ বলেন, সকল মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি দলীয় প্রতীক পাওয়া আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পৌরবাসীর প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net