1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরি, মায়ের আহাজারী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে কারিতাসের ত্রি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া

রামেক হাসপাতাল থেকে নবজাতক চুরি, মায়ের আহাজারী

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৪৬ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ৩ দিনের নবজাতক চুরির ঘটনা ঘটেছে। নবজাতকের মায়ের নাম শিল্পী (২৮)। তিনি পাবনা জেলার ঈশ্বরদী থানার বাসিন্দা। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রামেকের ২৩ নম্বর ওয়ার্ডের ১৭ নম্বর বেড থেকে অপরিচিত এক নারী নবজাতকটি চুরি করে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক পুলিশ বক্সের ইনচার্জ মাহবুব ইসলাম। তিনি জানান, বিষয়টি জানার পর থেকেই বাচ্চাটির খোঁজার জন্য মেডিকেলে থাকা সিসি ক্যামেরা চেক করে অপরাধী শনাক্তের ব্যবস্থা চলছে। এদিকে নবজাতক চুরির ঘটনায় মায়ের আহাজারি থামাতে হিমসিম খেতে হচ্ছে স্বজনদের।
ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক আফসানা খানম অনু জানান, কয়েকদিন যাবত এক নারী শিশুটির মায়ের কাছে ছিল। কিন্তু আজ সকালে হঠাৎ শুনি তিনি ওই বাচ্চাটিকে নিয়ে পালিয়েছেন। ঘটনার পর থেকেই নিরাপত্তায় নিয়োজিত আনসার ও রামেক প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন।

নবজাতকের স্বজনরা জানান, শিল্পীর বাচ্চা হয়েছে তিন দিন আগে। সকাল ঘুম থেকে ওঠার পর নাস্তা করে সকাল সাড়ে ৯টার দিকে সে আবার ঘুমিয়ে পড়ে। এক ঘণ্টা পর উঠে দেখে বাচ্চা নেই।
তিনি আরও জানান, তিন দিন ধরে এক অপরিচিত নারী আমাদের পাশেই ছিল। নগরীর তালাইমারি বাড়ি বলে জানায়। ২৩ নম্বর ওয়ার্ডের ওপর তলায় তার রোগী আছে বলে জানিয়েছিল সে। বিভিন্ন ভাবে আমাদের সঙ্গে আলাপ জোড়ে। কিন্তু আজ সকালে শিল্পীকে ঘুমাতে দেখে আর আমরা না থাকায় ওই নারী বাচ্চা নিয়ে পালিয়েছে।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নবজাতক শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা আপাতত রামেকের সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার চেষ্টায় আছি। নগরীর সকল স্থানে বিষয়টি জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরউ শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net