1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে এলিভেটেড রেলসড়কে আন্ডারপাস নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজদিখানে এলিভেটেড রেলসড়কে আন্ডারপাস নির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ২১৭ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে চলমান নির্মানাধীন দেশের প্রথম এলিভেটেড রেলসড়কে আন্ডারপাস নির্মাণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। এলাকাবাসীর আয়োজনে এ মানবন্ধনে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থীরা একাত্বতা ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কুচিয়ামোড়া মৌজার উপর দিয়ে নির্মিত হচ্ছে রেললাইনের সংযোগ সড়ক। যেটি পদ্মাসেতু হয়ে দেশের দক্ষিণাঞ্চলের রেললাইনের সড়ক হিসেবে ব্যবহৃত হবে। কুচিয়ামোড়া, ঘোড়ামারা, কেয়াইন, পাথরঘাটা ও বাজারখোলাসহ ৫ টি গ্রামের হাজারো মানুষ এ রাস্তায় চলাচল করে। কিন্তু আন্ডারপাস না থাকায় কুচিয়ামোড়া কলেজগেট থেকে ঘোড়ামারা পর্যন্ত এলজিডির ইটের সলিং এর রাস্তায় চলাচলে বেকায়দায় পরতে হচ্ছে। তাই উল্লেখিত রেলসড়কে আন্ডারপাসটি এলজিইডি’র রাস্তা বরাবর নির্মাণের দাবী জানিয়েছেন তারা।

এ সময় বক্তারা আরো বলেন, কৃষিপণ্য আনা নেওয়াসহ শিক্ষার্থী, বয়স্ক মানুষ, চাকুরিজীবী ও রোগীরা পরবে সবচেয়ে বেশি ভোগান্তিতে। এখানকার ৮০ ভাগ মানুষ কৃষি নির্ভলশীল। আলু, ধান, সরিষা, শাক-সব্জি সবচেয়ে বেশি উৎপাদন হয় এ এলাকায়। এসব কাঁচা মালামাল প্রতিনিয়ত ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠানোর একমাত্র রাস্তা এটি। তাই তাদের একমাত্র দাবী আন্ডারপাস করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেয়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আশ্রাফ আলী, ইউপি সদস্য ইকবাল হোসেন,ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হরিশ চন্দ্র সরকারসহ স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও সাধারন মানুষ ।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘এলাকা পরিদর্শণ করেছি। স্থাানীয়দের সাথে কথা বলেছি। এখানে আন্ডারপাস রাখা না হলে বিপদে পড়ে যাবে শিক্ষার্থীসহ ৪/৫ টি গ্রামের মানুষ। আন্ডারপাস না হলে কৃষকের কৃষিপণ্য মালামাল আনানেওয়া নিয়ে বিপদে পরবে কৃষকেরা । বিষয়টি নিয়ে আমি উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করব।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্ডারপাস যদি না রাখা হয় তবে ঐ এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তিতে পরবে। তাই সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হচ্ছে। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net