1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে একটি ইলেকট্রনিকস কারখানার গোডাউনে ভয়াবহ আগুন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

সোনারগাঁয়ে একটি ইলেকট্রনিকস কারখানার গোডাউনে ভয়াবহ আগুন

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ২৫২ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলেকট্রোমার্ট টেকনিক্যাল ইনিস্টিউট কারখানার গোডাউনে আগুন লাগে। গতকাল রােববার (৩ জানুয়ারী) সকাল ১০ টার দিকে সাদিপুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট দীর্ঘ প্রায় ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, কারখানা ভবনের ২ য় তলায় অবস্থিত দাহ্য পদার্থ রাখার স্থান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ভবনে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে নিচ তলার আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ২ য় তলায় বিপুল পরিমান দাহ্য , পদার্থ মজুদ থাকার কারনে ২ য় ও ৩ য় তলার আগুন নিয়ন্ত্রনে আনতে অনেকটা বেগ পােহাতে হয়েছে। দুপুর ২ টা নাগাদ কারখানাটির লাগা আগুন পুরােপুরি ভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

কারাখানার কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে, কনকা, গ্রী ও হাইকো ব্রান্ডের টিভি, ফ্রিজ, এয়ারকন্ডিশন, ব্যাটারিসহ অন্যান্য জিনিসপত্র তৈরি করা হতাে। প্রায় ২৫০ জন শ্রমিক কাজ করতাে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা সম্ভব নয়।

কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজে যােগদান করার পর সাড়ে ১০ টার দিকে নাস্তা খাওয়ার বিরতির সময়ে শ্রমিকরা কারখানার বাহিরে থাকাকালীন সময়ে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

সােনারগাঁ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) রফিকুল ইসলাম জানান, এই ভয়াবহ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net