ঢাকা   ০৬:১০:৪৭ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

আনোয়ারা অবৈধ ইটভাটা ভেঁঙে দেওয়ার পরিবর্তে জরিমানা

বদরুল হকঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ২৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে এসে জরিমানায় থেমে গেলেন জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন ইটভাটার অনুমোদন, পরিবেশ ছাড়পত্র কোনটিই নেই। গড়ে উঠেছে তিন ফসলি জমির উপর। চট্টগ্রামের আনোয়ারায় শাহ্ মোহছেন আউলিয়া ব্রিকস (এমবিএম) নামে একটি ইটভাটা উচ্ছেদে গিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ দল।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই অবৈধ ইটভাটা ভাঙতে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, স্কেভেটরসহসহ সাজোয়া বহর নিয়ে এসেও শুধু জরিমানা করেই ফিরে গেছেন। এর আগেও একই অভিযোগে ওই ইটভাটাকে জরিমানা গুনতে হয়েছে বেশ কয়েকবার।

ইটভাটার ব্যাপারে জানতে চাইলে মালিক সামশুল আলম বলেন, এসব আপনি ম্যাজিস্ট্রেটএর সাথে কথা বলুন। এছাড়া স্থানীয় কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে তিনি বলেন আমি এসব উপর থেকে প্রসেসিং করে এসেছি। আপনারা যা পারেন লিখে যান তাতে আমার কিছু আসে যায়না।

অভিযান প্রসঙ্গে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় শাহ মোহছেন আউলিয়া ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগেও কয়েকবার একই অপরাধে জরিমানা করা হয়েছিল তাছাড়া এসব জমি তিন ফসলি আবাধি জমি। এমন প্রশ্নে ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াছমিন বলেন, এবার শেষ সুযোগ। তিনমাসের মধ্যে পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করার ইটভাঠার মালিক কে পুনরায় তাগিদ দিয়ে যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি