1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোকিত নামের মাঝেই উন্নয়ন রাজ্যে এগিয়ে যাওয়ার দ্যোতনা-হরিদাশ ঠাকুর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

আলোকিত নামের মাঝেই উন্নয়ন রাজ্যে এগিয়ে যাওয়ার দ্যোতনা—হরিদাশ ঠাকুর

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জানুয়ারি, ২০২১
  • ২৩৯ বার

“আলোকিত নামের মাঝেই উন্নয়ন রাজ্যে এগিয়ে যাওয়ার দ্যোতনা আছে” আলোকিত সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের গতিশীলতা বাড়াতে ঝটিকা সফরে এসে ১৫ জানুয়ারি শুক্রবার বিকেলে মাগুরা শ্রীপুরের টুপিপাড়াস্থ এম ওহাব মার্কেটে অবস্থিত আলোকিত সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির প্রধান কার্যালয় পরিদর্শনকালে একথা বলেন বাংলাদেশ সমবায় একাডেমি কুমিল্লার অধ্যক্ষ হরিদাশ ঠাকুর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল আলীম মিয়া, মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার চৌধুরী, কুষ্টিয়া আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর প্রশিক্ষক মোঃ জহুরুল আমীন,অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জননেতা মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরার সমবায় অধিদপ্তরের সহকারি পরিদর্শক আবু মুসা, হীরা সরকার,পলাশ সরকার, মোঃ আছাদুল শেখসহ আরো অনেকে। পরিদর্শনের শুরুতেই অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান আলোকিত পরিবারের পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।

অফিস পরিদর্শন শেষে বাংলাদেশ সমবায় সমিতি কুমিল্লার অধ্যক্ষ হরিদাশ ঠাকুর বলেন, আলোকিত সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেডের পরিদর্শন করে এদের কার্যক্রম দেখে খুবই আনন্দ পেলাম। আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমিতিটি কাজ করে চলেছে এদের নামের মাঝেই উন্নয়নের রাজ্যে এগিয়ে যাওয়ার দ্যোতনা আছে। “আলোকিত শব্দের দ্যোতনায় আমরা বলতে পারি, আমরা করবো জয় এই আমাদের পথ লোকান্তরে কর্ম মোদের চালাই জীবন রথ। কিংবদন্তী মোদের ব্রত আনবো মোদের হাসি তরুন মনের বাসনায় কর্ম ভালবাসি”। আশা করছি এদের বহুুুমুখী কর্মকান্ড (স্কুল পরিচালনা, পাঠাগার, রক্তদান, আর্থ-সামাজিক কার্যক্রম) সমিতিকে একটি মডেল প্রতিষ্ঠানে পরিনত হবে। আমি সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net