1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমডি‘র অনিয়ম দূর্নীতি বন্ধ ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরনের দাবীতে দিনাজপুরে নেসকো কর্মচারীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

এমডি‘র অনিয়ম দূর্নীতি বন্ধ ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরনের দাবীতে দিনাজপুরে নেসকো কর্মচারীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল, প্রতিনিধি দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২১৪ বার

নেসকো কোম্পানী লিমিটেডের এম.ডি জাকিউল ইসলাম‘র অনিয়ম দূর্নীতি বন্ধ এবং কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবীতে দিনাজপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান নর্দান কোম্পানী লিমিটেড নেসকোর কর্মচারীদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারী বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে পিচরেট কর্মচারী ঐক্য পরিষদ রংপুর ও রাজশাহী জোনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা দাবী জানান, প্রতিষ্ঠানের এমডি ঁজাকিউল ইসলাম‘র অনিয়ম দূর্নীতি বন্ধ ও মিটার রিডার এবং বিল বিতরণ কর্মচারীদের চাকুরী স্থায়ীকরনের প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন করেনি। এছাড়াও প্রিপেইড বিদ্যুৎ মিটারে উন্নতকরনের ফলে রংপুর ও রাজশাহী জোনের ৭৬০জন মিটার রিডার এবং বিল বিতরনকারী বেকার হয়ে পড়বে। যার ফলে সকলে পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তারা। অনেকে ১৫ থেকে ২০ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত রয়েছেন। চাকুরী স্থায়ীকরনের দাবীতে গত ২৩ জানুয়ারী থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে মিটার রিডার এবং বিল বিতরনকারীরা।

মানববন্ধন শেষে প্রেসক্লাব হলরুমে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি সৈয়ব হাসান বিপ্লব, সাধারণ সম্পাদক মৃদুল কুমার শাহা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net