ঢাকা   ০৯:২৮:৪৯ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

করোনাভাইরাসের ৭২ হাজার ডোজ টিকা নরসিংদীর সিভিল সার্জনের কার্যালয়ে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৪৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদীতে প্রাথমিকভাবে করোনাভাইরাসের ৭২ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছেছে।
শুক্রবার সকালে বেক্সিমকো ফার্মার শীততাপ নিয়ন্ত্রিত একটি কাভার্ড ভ্যানে করে এসব টিকা নরসিংদী আসে। বহুল প্রতীক্ষিত এসব টিকা হাতে পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।
সিভিল সার্জনের কার্যালয় জানায়, আপাতত এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ওয়াক ইন কোলার (ডব্লিউআইসি) বা হিমায়িত কক্ষে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামী রোববার কিংবা সোমবার থেকে জেলা-উপজেলা পর্যায়ে টিকা দেওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই জেলায় টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. নূরুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইস আল রেজুয়ান, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা ঔষধ প্রসাশনের সহকারী পরিচালক মাহমুদ হোসেন, জেলা ইপিআই সুপারিটেনডেন্ট আব্দুল মোতালেব খান ও সিভিল সার্জন কার্যালয়ের কোল্ড চেইন টেকনেশিয়ান মো. রফিকুর রহমান প্রমুখ।
জেলা ইপিআই সুপারিটেনডেন্ট আব্দুল মোতালেব খান জানান, নরসিংদী জেলার জন্য প্রাথমিকভাবে ৬ কার্টন টিকা এসেছে। প্রতি কার্টনে ১ হাজার ২০০ ভায়েল (শিশি) টিকা রয়েছে। প্রতি ভায়েলে রয়েছে ১০টি ডোজ। সে হিসেবে মোট ৭২ হাজার ডোজ টিকা আমরা পেয়েছি। আগামী এপ্রিল মাসের মধ্যেই এই চালানের সব টিকা জেলাবাসীকে দেওয়া হবে। প্রথম ধাপে ১৫টি শ্রেণির (ক্যাটাগরি) ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সিভিল সার্জন মো. নূরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মোট ৭২ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) আজ ভোরে আমরা হাতে পেয়েছি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আমরা টিকাদান কর্মসূচি শুরু করবো। তবে এ পর্যন্ত টিকা নিতে আগ্রহী মোট ৭ হাজার ৪২ জনের তালিকা আমরা হাতে পেয়েছি। টিকা নিতে আগ্রহী ব্যক্তিদের সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আবেদন করার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি