1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীর ছড়া ঘোনায় আদালতের ১৪৪ ধারা (বারিত) আদেশ জারী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা

খুটাখালীর ছড়া ঘোনায় আদালতের ১৪৪ ধারা (বারিত) আদেশ জারী

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ২৫৮ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া মৌজার ছড়াঘোনা এলাকায় ১১৪ পরিবারের মালিকানাধীন ১২৫ একর লবণ মাঠ ও চিংড়ি জমি দখলে নিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে অবশেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজারে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা (বারিত) আদেশ জারী করা হয়েছে।

গত ১৩ জানুয়ারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কক্সবাজার মোহাঃ শাহজান আলী স্বাক্ষরিত (স্মারক নং ১৬৭/২০২১) এক আদেশনামায় এ তথ্য জানা গেছে।

মামলার বাদী ১১৪ পরিবারের পক্ষে জাকেরা বেগম। মামলা নং ১৮২/২০২১।

আদালত বিরোধীয় জায়গার বিষয়ে সরজমিন তদন্ত পুর্বক মতামত দেয়ার জন্য চকরিয়া থানার ওসি ও সহকারী কমিশনার (ভূমি) চকরিয়াকে নির্দেশ দিয়েছেন।

এদিকে গত ৩১ ডিসেম্বর ঘেরে হামলা ও লুটপাটের ঘটনায় চকরিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ্য ছাড়াও আরো ১৫-২০জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি এজাহার দিয়েছেন জমি মালিকপক্ষের অংশিদার ১১৪ পরিবারের প্রতিনিধি জাকেরা বেগম (৪৫)।

অপরদিকে একই ঘটনায় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৮/২১।

এজাহারনামীয় আসামিরা হলেন বাঁশখালী পুইছড়ি এলাকার সুলতান গণি প্রকাশ লেদু মিয়া, মোহাম্মদ লেদু, চকরিয়া পৌরসভার দক্ষিন কাহারিয়াঘোনার জমির উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়নের বাসিন্দা জালাল উদ্দিন, ছরওয়ার আলম, মো.ছুট্টু, জাফর আলম প্রকাশ সিআইপি জাফর, ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী গ্রামের মিজানুর রহমান ও মেধাকচ্ছপিয়ার খলিলুর রহমান।

জমি মালিকপক্ষের লোকজন জানান, বাদির এজাহারটি আমলে নিয়ে চকরিয়া থানার ওসি তদন্তের জন্য থানার এসআই মো.আবু সায়েমকে নির্দেশ দিয়েছেন এবং ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি।

ওইসময় তিনি উল্লেখিত লবণমাঠ ও চিংড়ি জমি স্থানীয় ১১৪টি পরিবারের মালিকানাধীন খতিয়ানভুক্ত সম্পদ তা স্থানীয় লোকজনের কাছ থেকে জেনেছেন।

জমি মালিক পক্ষের অংশিদাররা জানায়,খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া মৌজার বিএস ৭৬ খতিয়ানের ১২৫ একর ১১ শতক চিংড়ি জমি রয়েছে স্থানীয় ১১৪ পরিবারের। এসব জমি তাঁরা ক্রয়সুত্রে মালিকানাধীন।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে এসব পরিবার জমি গুলোর বিপরীতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবছর যথারীতি খাজনাও (রাজস্ব) পরিশোধ করে বৈধভাবে ভোগদখল করে আসছেন।

ইতোমধ্যে সকলের নামে আলাদা জমাভাগ খতিয়ানও সৃজন হয়েছে উপজেলা ভুমি কর্মকর্তার দপ্তর থেকে।

বাদি জাকেরা বেগমসহ মালিকপক্ষের লোকজন অভিযোগ তুলেছেন, তাঁরা উল্লেখিত লবণমাঠ ও চিংড়ি জমি শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

তবে ভুমিদস্যু চক্রের সদস্যরা আদালতের ১৪৪ ধারা জারি থাকলেও এসব জমি অবৈধ ভাবে দখলে নিতে ফের পাঁয়তারা চালাচ্ছে।

তারা ভুমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net