ঢাকা   ০৫:৫৫:০৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

খুটাখালী পীরে তরিকত হাফেজ আবদুল হাই (রহ:)’র ২দিন ব্যাপী ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ২৮১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দক্ষিণ চট্টগ্রাম তথা বাংলাদেশের আধ্যাত্বিক ও খ্যাতিমান পীর চকরিয়া উপজেলাস্থ খুটাখালী ইউনিয়ন (পীর) রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা মরহুম হাফেজ আবদুল হাই (রহঃ) হুজুরের দু’দিন ব্যাপি ইছালে ছাওয়াব মাহফিল ও খুটাখালী দারুল হুফ্ফাজ এতিমখানা, নুরানী মাদরাসা ও মসজিদে বায়তুল মা’মুর এর ৪৮তম বার্ষিক সভা ২৪ জানুয়ারী ফজরের নামাজের পর আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। গত ২২ জানুয়ারী জুমার নামাজের পর থেকে শুরু হয়ে ২৩ জানুয়ারী সারারাত মাহফিল ও গভীর রাতে জিকিরের পর সকালেই শেষ হয়।

এ মাহফিলে কক্সবাজারসহ বাংলাদেশের প্রতিটি জেলার অন্তত হাজার হাজার অধিক মানুষ (ভক্তকুল-মুরিদান) এর অংশ গ্রহণ ও ত্বাবারুক (খাবার) গ্রহণ করেন। হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মরহুম খুটাখালীর পীর ছাহেব কেবলা (রহঃ) প্রবর্তিত এই মাহফিলে আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহ আবদুল হাই রহঃ ফাউন্ডেশন চেয়ারম্যান বড় শাহজাদা আলহাজ্ব মাওলানা এস এস মাওলানা মুহাম্মদ আনোয়ার হোছাইন। মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবীদ ও পীর মশায়েখগন বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন। মাহফিলে বক্তারা তাদের আলোচনায় বলেন, হাফেজ আবদুল হাই (রহ:) ছিলেন এতদ্বাঞ্চলের ইসলামের সঠিক পথপ্রদর্শক। তিনি মানুষদেরকে শিরক, গুমরাহ থেকে সরিয়ে এনে আলোর পথ দেখিয়েছেন। যার কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের পথ বেঁচে নিয়েছেন। তাই পরকালীন কল্যাণে কোরআন সুন্নাহ অনুযায়ী পীর আউলিয়াদের দেখানো পথ আমাদের অনুসরণ করে চলতে হবে।উল্লেখ্য যে, সকলকে কাঁদিয়ে মাহবুুবের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ ভক্ত অনুরক্তকে সুখ সাগরে ভাসিয়ে এতিম, অসহায়, দুস্থ মানবতার সেবক ও আধ্যাত্মিক সাধক খুটাখালীর পরম শ্রদ্ধেয় পীর মুর্শিদে বরহক আলহাজ্ব হাফেজ আবদুল হাই ৮৫ বছর বয়সে বিগত ২২ জানুয়ারী ২০১৮ ইং ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি—রাজেউন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি