ঢাকা   ০৫:৫১:২৮ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

গাইবান্ধায় শৈতপ্রবাহের তীব্রতা ॥ জনজীবন স্থবির

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ২৫৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গত কয়েকদিনের শৈত্য প্রবাহ ঘন কুয়াশায় গাইবান্ধার সাত উপজেলার সর্বত্র তীব্র শীত ও কনকনে ঠাণ্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। সোমবার ঘন কুয়াশার কারণে দুপুর দেড়টার পর কুয়াশা ভেদ করে হালকা সূর্যের আলো ছড়িয়ে পড়লেও শীতের প্রকোপ তাতে কমেনি।

এদিকে জেলার উপর দিয়ে শৈত প্রবাহ বয়ে যাওয়ায় রাতে টিপ টিপ বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়তে থাকায় বাড়ছে শীতের প্রকোপ। ফলে চরাঞ্চল, নদী তীরবর্তী এলাকায় শীতের তীব্রতা আরও মারাত্মক আকার ধারণ করছে। অপরদিকে কয়েকদিনের শীতের তীব্রতায় কোল্ড ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে স্থানীয় হাসপাতালগুলোতে। এসব রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধা জেলা সদর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রোববার জেলা সদর হাসপাতালে কোল্ড ডায়রিয়াসহ ৩৫ জন রোগী ভর্তি থাকলেও সোমবার পর্যন্ত ২৩ জন রোগী ভর্তি রয়েছে।

এদিকে এই শীতের কারণে জেলার ১৬৫টি চরাঞ্চলে অসহায় মানুষের মধ্যে গরম কাপড়ের স্বল্পতায় চরম দুর্ভোগে পড়েছে। ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকরা জমিতে কাজ করতে পারছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি