ঢাকা   ০৬:৩৭:১৩ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

গাইবান্ধা পৌরসভার নির্বাচন নিয়ে সংঘর্ষ আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন ও ম্যাজিষ্ট্রেটের গাড়ি ভাংচুরের ঘটনায় দুটি মামলা দায়ের ॥ ৫ গ্রেফতার

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ২৬৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকায় ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনায় র‌্যাব ও পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করেছে। এরমধ্যে ৪১ জনের নাম উল্লেখ করে র‌্যাব এবং ৪৭ জনসহ অজ্ঞাতনামা ১শ’ ৫০ জনকে আসামি করে পুলিশ মামলা করেছে। এদের মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে মামলা দায়েরের পর ভয় ও গ্রেফতার এড়াতে পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।

উল্লেখ্য, শনিবার গাইবান্ধা পৌরসভার নির্বাচন শেষে পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ খালেদের বাড়ি ও মটর সাইকেলসহ এলাকার কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন দেয়া হয় এবং ম্যাজিষ্ট্রেটের একটি গাড়ি ভাংচুর করা হয়। আইন শৃংখলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেসময় ভয়ে আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি