1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩২৯ বার

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আলহাজ জান্নাতুল ইসলাম দুর্নীতি, অপব্যয় ও অপচয় রোধ করে নাগরিক সেবা বৃদ্ধি, চট্টগ্রামকে নারী-শিশুদের জন্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা এবং ব্যাপকভাবে কমিউনিটি হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। ২৪ জানুয়ারি (রবিবার)দুপুর ১২ টায় নগরীর ওআর নিজাম রোডস্থ একটি হোটেলে নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংবাদিক সম্মেলনে আলহাজ জান্নাতুল ইসলাম বলেন, উন্নয়নে বরাদ্দ জনগণের সত্তর ভাগ টাকা দুর্নীতিবাজদের পকেটে চলে যায়। বাকি ত্রিশ ভাগ টাকার অধিকাংশ অপব্যয় ও অপচয়ে নষ্ট হয়। দলীয় লোকজনকে সুবিধা প্রদান, নির্বাচনী তহবিলে চাঁদাদাতা সুবিধাবাদীর আবদার রক্ষা এবং স্বজনপ্রীতির কারণে উন্নয়ন ব্যহত হয়েছে বারংবার। মেয়রপ্রার্থী আলহাজ জান্নাতুল ইসলাম নাগরিক সেবা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা আল্লাহকে ভয় করি, জনগণের আমানত রক্ষা করবো, দুর্নীতি-অপব্যয় ও অপচয় রোধ করবো আর এর মাধ্যমে সিটি কর্পোরেশনের টাকা বাঁচিয়ে জনগণের সেবা ও সেবার মান বৃদ্ধি করবো ইনশাআল্লাহ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচিত হলে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে কাজ করবেন বলে উল্লেখ করে বলেন, যুব-সমাজ আজকে নৈতিক অবক্ষয়ের শিকার, তাদের মধ্যে মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে, নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে এবং নারী-শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। যুব-সমাজের নৈতিক চরিত্র সংশোধন, বৃদ্ধ পিতা-মাতার সম্মান ও বড়দের প্রতি শ্রদ্ধার যে ঐতিহ্য তা পুনরুদ্ধারে ধর্মীয় শিক্ষা বৃদ্ধি ও মসজিদ মসজিদে সকাল বেলার মকতাব ব্যবস্থা জোরদার করা হবে। আলহাজ জান্নাতুল ইসলাম আরও বলেন, চট্টগ্রাম শহরে বসবাসকারী চাকরিজীবী মধ্যবিত্ত পরিবারের জন্য বাসা ভাড়া একটি বড় বোঝা। ছেলেমেয়েদের পড়াশোনা এবং নিত্যদ্রব্যের ঊর্ধ্বগতি তাদের জন্য শহরে বসবাস দুঃসাধ্য হয়ে ওঠছে। আমরা ৩০% হোল্ডিং ট্যাক্স কমিয়ে দেবো এবং বছর বছর বাসা ভাড়া বৃদ্ধির প্রবণতা রোধ করবো।

নির্বাচনী ইশতেহার ১ জনদুর্ভোগ লাঘব করে শান্তিময় স্মার্ট নগরী গড়ে তোলা ২ ওয়াসা কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা ৩ সিটি কর্পোরেশনের সকল সেক্টরে শুধু দুর্নীতি দমন নয়, দুর্নীতি মূলোৎপাটন কর্মসূচি গ্রহণ ৪ ভেজালমুক্ত খাদ্য ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণ ৫ নগর উন্নয়নে বিশেষজ্ঞ কমিটি গঠন করে চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা ৬ শ্রমের প্রকৃত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ৭ রিক্সা, ভ্যান ও ঠেলা-গাড়ির নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি মওকুফ করা ৮ সিএনজি লাইসেন্স ফি অর্ধেক করা ৯ বাড়ি ভাড়া সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য হোল্ডিং ট্যাক্স ৩০% কমানো ১০ ব্যবসায়িক কর্মকা গতিশীল ও নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ ১১ হকারদের পুর্নবাসন ও ভ্রাম্যমান হকারদের পরিচয়পত্র প্রদান ১২ পথিক ও ভ্রাম্যমান মানুষের জন্য নতুন ১০০০ স্যানিটারি টয়লেট নির্মাণ করা ১৩ গরিব-দুঃখী ও অসহায় ব্যক্তিদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা গ্রহণ ১৪ খুদে টোকাইদের পুনর্বাসন-কেন্দ্র নির্মাণ ১৫ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে টেন্ডার হবে, কিন্তু টেন্ডারবাজি করতে দেওয়া হবে না ১৬ নারীর মর্যাদা সমুন্নত ও নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব প্রদান ১৭ ক্লিন চট্টগ্রাম গ্রিন চট্টগ্রাম প্রকল্প গ্রহণ ১৮ ওয়ান স্টেপ সেবাপ্রদান অর্থাৎ একটেবিলে একটি কাজ সুসম্পন্ন করা ১৯ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা ২০ কর্ণফুলীকে পরিচ্ছন্ন নদীতে পরিণত করা ২১ মশা নিধনে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
এতে আরো উপস্থিত ছিলেন, নগর সহসভাপতি আলহাজ্ব আবুল কাশেম মাতাব্বর, নগর সেক্রেটারী আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, জয়েন্ট সেক্রেটারী ডাক্তার রেজাউল করিম রেজা, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা জাওয়াদুল করিম, ছাত্রনেতা নাজিম উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net