1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রাম পৌর নির্বাচন-২০২১ চৌদ্দগ্রামে নৌকা প্রতীক নিয়ে মাঠে জিএম মীরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম

চৌদ্দগ্রাম পৌর নির্বাচন-২০২১ চৌদ্দগ্রামে নৌকা প্রতীক নিয়ে মাঠে জিএম মীরু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৩০৫ বার

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু দলীয় নৌকা প্রতীক নিয়ে মাঠে নামলেন। সোমবার জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রতীক নিয়ে আসলে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতাকর্মীরা। একইদিন সন্ধ্যায় নিজ ওয়ার্ডে প্রথম নির্বাচনী পথসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মীরু। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগ সভাপতি শাহজালাল মজুমদার, ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, মাহবুব হোসেন মজুমদার, কাজী জাফর আহমেদ, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খাঁ শামীম, উপজেলা আ’লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ ওয়াদুদ, আ’লীগ নেতা মো: সাহাব উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net