হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
যতই দিন যাচ্ছে ততই নির্বাচন ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততাও বাড়ছে। শেরপুরের আসন্ন নকলা পৌর নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের জনসংযোগ প্রচার ,প্রচারণায় মুখরিত হয়ে সর গরম হয়ে উঠেছে গোটা পৌর এলাকা । পোষ্টারে পোষ্টারে ছেঁয়ে গেছে শহর থেকে শুরু করে মহল্লার ওলি গলিতে। প্রার্থীরা ওলি গলি চষে বেড়াচ্ছেন। থেমে নেই কাউন্সিলর প্রার্থীরাও। কাউন্সিলর প্রার্থীরা মরিয়া হয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাচ্ছেন। কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা বাড়ি বাড়ি গেয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন এবং লিফলেট বিতরণ করছেন। মহিলারাও বসে নেই।
মহিলারা দল বেধে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোটার দের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন । মেয়র প্রার্থীরা নিত্যদিনই গন সংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রচারনায় এগিয়ে রয়েছেন নৌকা প্রতিক । নৌকার পক্ষে দলীয় নেতাকর্মীর দিন রাত টিম করে ভোটারদের দ্বারে দ¦ারে গিয়ে ভোট চাইছেন । বসেনেই কেউই মাইকিং সহ গণসংযোগ ও প্রচারনা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা ধারনা করছেন এবারের নির্বাচনে মেয়র পদে দি¦মুখী কিংবা ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রার্থীরা নানান ফুলঝুরি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের । আধুনিক ও মডেল পৌরসভা গড়তে যার মাধ্যমে উন্নয়ন হবে ভোটাররা এমন মেয়র প্রার্থীকেই বাছাই করে নিবেন এমনটাই ভাবছেন ভোটাররা।
এবার এ নির্বাচনে মেয়র পদে ৪জন ভোট যুদ্ধে নেমেছেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে বর্তমান পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, স¦তন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান নারিকেল গাছ প্রতিকে , আনোয়ার হোসেন আনার স¦তন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতিক নিয়ে লড়াই করছেন। অপর দিকে বি এন পির মনোনিত প্রার্থী জেলা বি এন পির সদস্য এনামুল হক রিপন ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে ভোট যুদ্ধে নেমেছেন। এখন থেকেই ভোটারা ভোটের অংক কষছেন । সন্ধ্যার পর বিভিন্ন হোটেলে চা এর পেয়ালা থেকে শুরু করে এখন সর্বত্রই এক আলাপ একই বচন পৌরসভা নির্বাচন । কে হবেন নকলা পৌরসভার মেয়র। এ নিয়ে ভোটারদের মাঝে চলছে নানা জলপনা কল্পনা । ভোটাররাও নির্বাচনী আমেজে উৎফুল্লতার মাঝে সময় পার করছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার তারেক আজিজ জানান, মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর ৩৮ জন,নারী সংরক্ষিত ১৫ জন প্রার্থী হয়েছেন। নকলা পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৫৯ জন। ৯টি ওয়ার্ডে ১২টি ভোট কেন্দ্রে আগামী ৩০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।