1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে মসজিদে ঢুকে তাবলীগের সা’দপন্থীদের ওপর জোবায়েরপন্থীদের হামলা,আহত ১০ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

টঙ্গীতে মসজিদে ঢুকে তাবলীগের সা’দপন্থীদের ওপর জোবায়েরপন্থীদের হামলা,আহত ১০

গাজীপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ২১৯ বার

টঙ্গীতে মসজিদে ঢুকে তাবলীগ জামাতের সা’দপন্থীদের ওপর হামলা চালিয়েছে জোবায়েরপন্থীরা। গত সোমবার রাতে টঙ্গী ইসলামপুর (দত্তপাড়া) আলম মার্কেট এলাকায় বায়তুস সালাম জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে এবং গুরুতর আহত ২ জনকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে দাবী করেছে সা’দপন্থীরা। এ ঘটনায় তাবলীগের বিবদমান দুটি গ্রুফের ওওওমধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা নিরসনে আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। রাতেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের ডিসি,এসি-সহ পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান।

মাওলানা সা’দপন্থী হাজী মনির জানান, সোমবার বাদ এশা তারা ২০-২৫ জন মুসল্লি নিয়ে মসজিদে তা’লীমের আমল করছিলেন। তাবলীগের পুরনো সাথী মাসুদ পাটোয়ারি তা’লীম দিচ্ছিলেন। এসময় জোবায়েরপন্থী ইঞ্জিনিয়ার সামসুল হক, আবু হানিফ ও মজিবুর রহমানের নেতৃত্বে ৫ শতাধিক লোক অতর্কিতে মসজিদ ঘেরাও দিয়ে ভেতরে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা তা’লীমরত মুসল্লিদের মারধর করে মসজিদ থেকে বের করে দেয়। হামলায় তা’লীমের আমীর মাসুদ পাটোয়ারি ও হাজী জহিরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মাসুদ পাটোয়ারি ও হাজী জহিরকে রাতেই টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এব্যাপারে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা সা’দ কান্দলভীপন্থী ও ইজতেমা ময়দানের নজমের সাথী হাজী মনিরের সাথে মঙ্গলবার দুপুরে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় তারা আইনী ব্যবস্থা নিচ্ছেন এবং শীর্ষ মুরব্বীদের সাথে মাশুয়ারা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

জোবায়েরপন্থী হামলাকারী মজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সা’দপন্থী ‘দের নিষেধ করা সত্বেও তারা মসজিদে তা’লীম করছিল। তাই তাদেরকে নিষেধ করতে গিয়েছিলাম। ’
এব্যাপারে জিএমপির টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net