ঢাকা   ০৫:৪৯:২৩ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

ডা. কাশেম স্মরণে নতুনধারার আলোচনা ও দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৫৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার, বহুগ্রন্থ প্রণেতা লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারী বেলা ১১ টায় দিবসটিকে কেন্দ্র করে তোপখানা রোডস্থ গীতিকার আহমেদ কায়সার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান আজাদ।

নতুনধারার রাজনীতির প্রবর্তক মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। আলোচনায় অংশ নেন নতুনধারা বাংলাদেশ এনডিবির মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা বেবী চৌধুরী, অনলাইন প্রেস ইউনিটির কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটওয়ারী, সেভ দ্য রোড-এর সদস্য মো. আফসার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নতুনধারার রাজনীতিকগণ নিরন্তর রাজপথে কাজপথে পরীক্ষায় অবতীর্ণ হয়ে আছে। এই পরীক্ষায় তারা তখনই উত্তীর্ণ হবে, যখন মরহুম ডা. কাশেম সাহেবের মত ভালো মানুষেরা রাজনৈতিকভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুনধারার সাথে সম্পৃক্ত হবেন। আমরা সেই অপেক্ষাতেই রাজপথে থাকবো-আছি-ছিলাম মাটি ও মানুষের কল্যাণের জন্য নিবেদিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি