1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটের সাবেক এমপি আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি

নাঙ্গলকোটের সাবেক এমপি আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম,নাঙ্গলকোট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ২২৬ বার

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার অবিসংবাদিত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবারে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাঙ্গলকোটের সাবেক এমপি মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার ১৬তম মৃত্যু বার্ষিকীও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন সকল নেতাকর্মী।

উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির,উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমএ করিম মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অহিদুর রহমান,পেরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার,রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যাপক জাকির হোসেনসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ,যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ , ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির বলেন দঃ কুমিল্লার সিংহ পুরুষ সাবেক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার১৬তম মৃত্যু বার্ষিকীতে এবার আমরা দোয়া মাহফিল,কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ সহ ভূরিভোজের আয়োজন করেছি। আমি এই পরিবারের সদস্য হিসেবে আপনাদের কাছে আমার চাচা সাবেক এমপি মরহুম আলহাজ্ব জয়নাল আবেদীন ভূঁইয়ার জন্য দোয়া কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net