1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেশাদার সাংবাদিকদের সহযোগিতা কামনা ঈদগাঁও থানা প্রেস ক্লাবের সাথে থানা পুলিশের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মাণের আহ্বান- বাংলাদেশ সুশীল ফোরাম  যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকেলের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণাকে হত্যার অভিযোগে মানববন্ধন ঈদগাঁও জালালাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইউনিসেফের জরুরী সহায়তা প্রদান নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ ‎অবৈধ সম্পদের পাহাড় গড়া এলজিইডির বেলাল প্রধান প্রকৌশলী হতে মরিয়া দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

পেশাদার সাংবাদিকদের সহযোগিতা কামনা ঈদগাঁও থানা প্রেস ক্লাবের সাথে থানা পুলিশের মতবিনিময়

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ২৩২ বার

কক্সবাজারের নবম থানা হিসবে সদ্য উদ্বোধন হওয়া ঈদগাঁও থানা পুলিশ প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছেন বুধবার (২৭)জানুয়ারি রাতে।

ঈদগাঁও থানা প্রেসক্লাব সভাপতি এস.এম তারেক (দৈনিক কক্সবাজার,পূর্বকোণ) ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের (দৈনিক সৈকত ও প্রিয় চট্টগ্রাম) নেতৃত্বে থানা অভ্যন্তরে পৌঁছলে থানার নবনিযুক্ত প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক আবদুল হালিম অপরাপর কর্মকর্তা ও পুলিশ সদস্যদের নিয়ে আগত সাংবাদিকদের স্বাগত জানান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিমের সভাপতিত্বে প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় মত বিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেস ক্লাব অর্থ সম্পাদক এইচ এন আলম (দৈনিক হিমছড়ি)।

মত বিনিময়ের প্রারম্ভে সদ্য উদ্বোধন হওয়া থানার প্রথম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিযুক্ত হওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দ পরিদর্শক আবদুল হালিমকে পুষ্পমাল্য দিয়ে অভিনন্দন জানান।

মত বিনিময়কালে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি গিয়াস উদ্দিন (দৈনিক সমুদ্র কন্ঠ),সাবেক সভাপতি বিআর হাশেম বদরু(দৈনিক আমাদের কক্সবাজার)সহ-সভাপতি নুরুল আমিন হেলালী(দৈনিক কক্সবাজার ৭১), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন (দৈনিক আজকের দেশবিদেশ,পূর্ব দেশ,সিপ্লাস টিভি),নাছির উদ্দিন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার),কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী),আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ, সাঙ্গু , এবি নিউজ),পুলিশ কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন এসআই শামীম আল মামুন,এসআই রেজাউল করিম ,এসআই মিরাজ,এসআই মোঃ জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক আজাদ মনছুর (বাংলাদেশ বেতার),তথ্য,প্রকাশনা ও প্রচার সম্পাদক আতিকুর রহমান মানিক (দৈনিক আমাদের কক্সবাজার), এএসআই আল আমীন,এএসআই মামুন,এএসআই আবদুল্লাহ।

সাংবাদিকরা থানাধীন পুরো এলাকার আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নে থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

বিশেষ করে দালালমুক্ত থানা ও হয়রানিমুক্ত সেবার প্রতি গুরুত্বারুপ করেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ মনোযোগ সহকারে এসব মতামত শুনেন।

অপরদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম থানায় কর্মরত পেশাদার সকল সাংবাদিককে একসাথে পেয়ে উচ্ছাস প্রকাশ করে সকলকে অভিনন্দন জানান।

তিনি তার বক্তব্যে বলনে, যেহেতু থানা এবং নিযুক্ত অধিকাংশ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা নবাগত,সেহেতু থানার আইনশৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনকে তথ্য সরবরাহ পুলিশের জন্য অতীব গুরুত্বপূর্ণ।

তাই তিনি উপস্থিত সকল পেশাদার সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বক্তব্য দেয়া অন্য পুলিশ কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন,তারা দেশের কোথাও এক সাথে এত উচ্চ শিক্ষিত ও পেশাদার সাংবাদিকদের সংগঠন দেখেননি।

তাই তারা অপ-সাংবাদিকতা রোধে উপস্থিত সাংবাদিকদের প্রচেষ্টাকে স্বাগত জানান এবং প্রশাসন থেকে সব রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net