শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
নিজ ওয়ার্ডে শতভাগ মাক্স পড়া নিশ্চিত করতে ও করােনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ প্রতিরােধে জনসচেতনতা মূলক প্রচারনা করলেন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গরীবের উকিল খ্যাত মানবতার সেবক এডভোকেট মো: ফিরোজ মিয়া।
২৩ জানুয়ারী শনিবার দিনব্যাপী সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের হাতকোপা, অনন্তমুছা, চৌদানা, পৌর ভবনাথপুর, দত্তপাড়া (মুসলিম নগর), জয়রামপুর, গোবিন্দপুর, চক সোনারগাঁ, বাড়ি শ্যামকুমার, দক্ষিন ষোলপাড়া মোট ১০ গ্রামে সচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরন ও ৫ হাজার মাক্স বিতরন করেন।
তিনি বলেন সাস্থ্য বিধি ও সচেতনতাই পারে করােনা কে প্রতিহত করতে । তাই সকল কে সরকারের সাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।