1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্ণাঢ্য আয়োজনে আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা

বর্ণাঢ্য আয়োজনে আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাবের ৬ষ্ঠ বর্ষপূর্তি উৎসব পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪৯৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া আনন্দ সংঘ ও আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী আনন্দ ভ্রমণ শনিবার রাতে সমুদ্র সৈকত কক্সবাজারে সম্পন্ন হয়। আনন্দ উৎসবে কক্সবাজারের গ্যালাক্সী কনভেনশন হলে আয়োজিত কেক কাটা অনুষ্ঠান, আলোচনা সভা ও বিশিষ্টজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্ণেল ফোরকান আহমেদ।

চিওড়া আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ইউনুছ রানা চৌধুরী, শিল্পপতি নুরুল আফসার শিকদার, সাংবাদিক এমরান হোসেন বাপ্পি, মো: এমদাদ উল্যাহ, মো: বেলাল হোসাইন।

অনুষ্ঠানে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সংগঠনের সমন্বয়ক মু. সফিউল ইসলাম জিয়া। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করে ওয়াইডব্লিউসিএ জুনিয়র হাইস্কুলের মেধাবী ছাত্রী আরাবি বিনতে আল আমিন।

চিওড়া আনন্দ সংঘের সমন্বয়ক আবদুল্লাহ পারভেজ ও ফয়সাল আহমেদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক মো: তৌহিদুল আজম বাবু, ওয়াহিদা আজিজ, মাহবুবুল আলম ডালিম, মো: সাইদুল হক, হোসাইন আহমেদ, সালাউদ্দিন খান। এসময় আনন্দ সংঘ ব্লাড ডোনেশন ক্লাব ও চিওড়া আনন্দ সংঘের বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net