1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর গন্ডামারায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

বাঁশখালীর গন্ডামারায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ২১৯ বার

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বসতঘর সহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা সংগঠিত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়িতে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় আব্দুল খালেক চৌধুরী, আব্দুল মালেক চৌধুরী, ছৈয়্যদ আহমদ চৌধুরী। এ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের বাঁশের বেড়া সমেত টিনের চালা সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
ধারণা করা হচ্ছে, তাদের বসতঘরের বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০ টার সময় অগ্নিকান্ডের ঘটনায় কোন রকমভাবেই পরিবারের সদস্যরা বের হতে পারলেও সর্বস্ব পুড়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাড়ীর আসবাবপত্র সহ কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

ছৈয়দ আহমদের পুত্র মুরাদ চৌধুরী জানান,’অগ্নিকান্ডে আমাদের বাড়ীর যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তের মধ্যেই অগ্নিকান্ডের ভয়াবহতায় নিজেরা কোন রকমভাবেই বের হয়েছি মাত্র। আমার স্ত্রীর চিকিৎসার জন্য বাড়িতে রাখা ৭০ হাজার টাকা পুড়ে যায়।’

এ বিষয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব প্রতিবেদককে জানান, ‘অগ্নিকান্ডের খবর পাওয়ার পর আমরা টিম সহ ঘটনাস্থলে পৌছি এবং আগুন নিয়ন্ত্রণে আনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net