1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটের ৪৩৩ ভূমিহীণ পরিবার মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছেন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

বাগেরহাটের ৪৩৩ ভূমিহীণ পরিবার মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছেন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ২৮২ বার

বাগেরহাট জেলায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৩৩ পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বেশিরভাগ ঘর নির্মান সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি)প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পরে উপকারভোগীদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিবর্ষ উপলক্ষে ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান বিষয়ক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক এসব কথা বলেন।

এসময়, বাগেরহাট স্থানীয় সরকার বিষয়ক উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোঃ শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম, সাংবাদিক আজমল হোসেন, আলী আকবর টুটুল, ইয়ামিন আলী বক্তব্য রাখেন। প্রেসব্রিফিংয়ে বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশগ্রহন করেন।

বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক বলেন, বাগেরহাটের ৯ উপজেলার প্রত্যেকটিতে বরাদ্দ দেওয়া ঘরগুলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা খুবই গুরুত্বের সাথে নির্মান করেছেন। ঘর তৈরিতে ব্যবহৃত নির্মান সামগ্রী ও উপকার ভোগী নির্বাচনেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে।ইতোমধ্যে নির্বাচিত উপকার ভোগীদের নামে জমির দলিল ও সনদপত্র প্রস্তুত করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পরে আমরা উপকারভোগীদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করব।

আশ্র্রয়ন-২ প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার ৯টি উপজেলায় ৪‘শ ৩৩টি ঘর নির্মান করা হচ্ছে। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৫২, কচুয়ায় ৩৬, চিতলমারী ১৭, মোল্লাহাটে ৩৫, ফকিরহাটে ৩০, রামপালে ১০, মোংলায় ৫০, মোরেলগঞ্জে ৬ এবং শরণখোলা উপজেলায় ১‘শ৯৭টি ঘর নির্মান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net