1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে প্রাণগেল ক্ষুদ্র ব্যবসায়ীর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে প্রাণগেল ক্ষুদ্র ব্যবসায়ীর

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ২৪৬ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় বাসের ধাক্কায় মো: হানিফ শেখ(২৬) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গোয়ালমাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় মটরসাইকেল চালক কামরুল ইসলাম(৪২) গুরুত্বর আহত হন।

নিহত মো: হানিফ শেখ কচুয়া উপজেলার উদানখারী গ্রামের হারেজ শেখের ছেলে। হানিফ স্থানীয় বাজারে ডাব ও কাঁচামালের ব্যবসা করতেন। আহত কামরুল ইসলাম একই এলাকার আব্দুর রশীদের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান সিরাজ বলেন, আমরা ঘটনাস্থল থেকে মটরসাইকেলটিকে উদ্ধার করেছি। আহত কামরুলকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি এখন সুস্থ্য রয়েছেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, নিহত হানিফ শেখ প্রতিবেশি কামরুলকে নিয়ে মটরসাইকেলযোগে সাইনবোর্ড থেকে বাগেরহাট যাচ্ছিলেন। রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে পিছন থেকে অজ্ঞাত একটি বাস মটরসাইকেলটিকে ধাক্কা দিলে, ঘটনাস্থলে হানিফ নিহত হন। আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সাথে যোগাযোগ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net