1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বড়পিলাক একতাবন্ধন সমিতির উদ্যোগে দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বড়পিলাক একতাবন্ধন সমিতির উদ্যোগে দুস্থ অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২২৪ বার

বড়পিলাক একতাবন্ধন সমিতির উদ্যোগে এলাকার দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার(২০জানুয়ারি )সকাল ১০টার সময় বড়পিলাক যাত্রী ছাউনিতে বড়পিলাক একতাবন্ধন সমিতি কর্তৃক আয়োজিত এবং সমিতির সভাপতি খায়রুল বাশারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।বিশেষ অতিথি ছিলেন,হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা প্রেস ক্লাব সভাপতি নুরুল আলম,সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী।
এসময় সমিতির উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুল হাই মুন্সী, বড়পিলাক একতাবন্ধন সমিতির সাধারণ সম্পাদক ও গুইমারা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,
একতাবন্ধন সমিতির যুগ্ন সম্পাদক মো:ছালে মুছা,সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সমিতির সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ বলেন,বড়পিলাক একতাবন্ধন সমিতি,একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন,এই সমিতির লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের সেবায় এবং কল্যাণে কাজ করা।সদ্য প্রতিষ্ঠিত এসংগঠনের মাধ্যমে আমরা করোনা কালিন সময়ে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিরতরণ করেছি,আজকে শীতবস্ত্র কম্বল বিরতরণ করলাম।এই ধারাবাহীকতা ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net