1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মন্ত্রীপুত্রের সঙ্গে মেয়রের বিরোধ’: মনোহরদীতে সংঘর্ষ-হামলা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

মন্ত্রীপুত্রের সঙ্গে মেয়রের বিরোধ’: মনোহরদীতে সংঘর্ষ-হামলা

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১
  • ৬১৬ বার

নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৩ কাউন্সিলর প্রার্থী, সাংবাদিক ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুর রশিদ সুজনের সমর্থকরা। এ সময় হামলাকারীরা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। অপরদিকে মেয়র সুজন অভিযোগ করেছে, প্রতিপক্ষের হামলায় তার দুই ভাইসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। বুধবার রাত ১১টার দিকে মনোহরদী হিন্দুপাড়াসহ পৌরসভার বিভিন্ন স্থানে এ সকল হামলার ঘটনা ঘটেছে।

এ সময় মেয়র আমিনুর রশিদ সুজন শতশত নেতাকর্মী লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থান নিলে গোটা পৌর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ঘটনাস্থলে এলে মেয়রকে বাসস্ট্যান্ড থেকে সরিয়ে দিলে ভোর ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় পুরো এলাকায় থম থমে পরিবেশ বিরাজ করছে।
এদিকে সাংবাদিক সুমন বর্মণের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নরসিংদী জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, মনোহরদী সাংবাদিক ফোরাম, মনোহরদী রিপোর্টাস ক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। তাঁরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

ক্ষতিগ্রস্থরা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানায়, পৌরসভা নির্বাচনে কেন্দ্রের সিদ্ধান্তে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের নিকট বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রশিদ সুজন, পৌর আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, সাধারন সম্পাদক আবসুদ সামাদ মোল্লা জাদুর নাম প্রস্তাব করা হয়। নিয়ম অনুযায়ী তালিকার সকলে মনোনয়ন পত্র ক্রয় করার কথা থাকলেও রহস্যজনক কারনে মেয়র সুজন ছাড়া কেউ মনোনয়নপত্র ক্রয় করেনি। দলীয় সিদ্ধান্ত সিথিল করার পরও মেয়রের হুমকীর মুখে একাধিক প্রার্থী থাকা স্বত্বেও কেউ মনোনয়ন ক্রয় করতে পারেনি। মেয়র সুজন দলীয় মনোনয়ন পাওয়ার পর স্থানীয় এমপি শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্দেশে আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নৌকা প্রতিককে বিজয়ী করার জন্য কাজ করছে।
কিন্তু পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যেই বর্তমানে ৬টিতেই বিএনপির কাউন্সিলর। যাদের প্রত্যেকের সঙ্গেই মেয়র সুজনের সখ্যতা রয়েছে। কিন্তু এরই মধ্যে ৪টি ওয়ার্ডে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের প্রার্থী দিয়েছেন শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী। যা নিয়ে মেয়র সুজনের সঙ্গে মন্ত্রীপুত্র সাদীর মতবিরোধ দেখা দেয়।
বুধবার রাত ৮টায় মনোহরদী হিন্দুপাড়া সার্বজনীন দুর্গাবাড়িতে মেয়র আমিনুর রশিদ সুজনের সর্বশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হক, সাধারন সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিল্পমন্ত্রীর ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কাউন্সিল প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে যোগ দেয়।

রাত ১১টার দিকে সভা শেষে ফেরার পথে কাউন্সিলর প্রার্থী হারুন মাঝি ও খোকন রায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে হারুন মাঝির পক্ষে অবস্থান নেয় মেয়র সুজনের সমর্থকরা। আর খোকন রায়ের পক্ষে অবস্থান নেয় সাদীর সমর্থকরা। উভয় পক্ষের সংঘর্ষে মেয়রের দুই ভাইসহ কমপক্ষে ১২জন আহত হয়। এ সময় উভয় পক্ষের ৫টি মোটর সাইকেল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফজলুল হকের গাড়ি ভাংচুর করা হয়।
এই খবর ছড়িয়ে পড়লে মেয়র সুজনের নেতৃত্বে শতশত সমর্থক মনোহরদী বাসস্ট্যান্ডে জড়ো হয়। সেখান থেকে মেয়রের সমর্থকরা প্রথমে মনোহরদী হিন্দুপাড়ার মনোহরদী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নরসিংদী জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুমন বর্মণ, কাউন্সিলর প্রার্থী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক খোকন রায়, সুকোমল সাহার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলা চালানো হয় সাংবাদিক সুমন বমর্ণের ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মিহির রায়ের দোকানে। পরে একে একে চকপাড়া এলাকায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ রায়হান ও তাঁর সমর্থকদের বাড়িঘর ও অফিসে, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেনের অফিস ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলামের মডার্ন ডায়নোষ্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়।

হামলায় আহতদের মধ্যে চন্দনবাড়ি এলাকার মেয়র সুজনের বড় ভাই মামুনুর রশিদ (৩৫), ছোট ভাই হাসানুর রশিদ তন্ময় (২৫), ইমতিয়াজ মান্নান (৩০), আল সাঈদী সাম্মী (৩২) শফিকুল আলম (৪৫), সোহেল আকন্দ (২৬) মাঝিপাড়া এলাকার মাসুম হাসান শুভ (৩০), লেবুতলা এলাকার নজরুল ইসলামকে (৪০) মনোহরদী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে মামুনুর রশিদ ও শফিকুল আলমকে ঢাকায় পাঠানো হয়েছে।
বাসস্ট্যান্ডে মেয়র সুজন এই ঘটনায় মন্ত্রীর ছেলে সাদীকে দায়ী করে তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ওই সময় মেয়র সুজন আগামী ১৬ তারিখ নির্বাচনের পর মন্ত্রীর লোকজনকে পৌরসভায় ঢুকতে দেয়া হবেনা বলে ঘোষণা দেন।

জানতে চাইলে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খোকন রায় বলেন, মেয়র সুজন ও কাউন্সিলর প্রার্থী হারুন মাঝি আমার বাড়ি ও সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়েছে। তারা পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা ঘটিয়েছে যাতে ভোটের পরিবেশ নষ্ট হয়।
মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায় বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ব্যক্তিগত বিরোধের জের ধরে সাংবাদিক ও হিন্দু বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা দুঃখজনক। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
মনোহরদী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমিনুর রশিদ সুজন বলেন, হিন্দুপাড়ায় আমি আমার নির্বাচনী উঠান বৈঠক শেষ করে চলে যাওয়ার সময় আমার উপর অতর্কিত ভাবে প্রতিপক্ষরা হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net