1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে বিনামূল্যে মাস্ক বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো সালমান ফার্মেসী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে বিনামূল্যে মাস্ক বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো সালমান ফার্মেসী

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২৩০ বার

বৈশ্বিক করোনা মোকাবেলায় মাস্ক ব্যবহার কোন বিকল্প নাই, এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে বিনামূল্যে মাস্ক বিতরণের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে সালমান ফার্মেসী নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। ২২ জানুয়ারি শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল এবং বিনামূল্যে মাস্ক বিরতণের মধ্য দিয়ে যাত্রা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করলো।
এ সময় উপস্হিত ছিলেন সালমান ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা, খামারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও চিকিৎসক মোঃ শাহাদত হোসেন মোল্যা, খামারপাড়া বাজার মসজিদের ইমাম মাওলানা মোঃ শরিফুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান মুকুলসহ আরো অনেকে।

এ সময় সালমান ফার্মেসী স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, ঔষুধ ফার্মেসীর ব্যবসা একটি মহৎ এবং জনকল্যানমূলক ব্যবসা। করোনার মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন অনেকেই। আমি নতুন করে এ ব্যবসা শুরু করতে যাচ্ছি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি ইতিমধ্যে বিনামূল্যে মাস্ক বিরতণ করেছি এবং এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net