1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে 'মানবতার দেয়াল'- এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে ‘মানবতার দেয়াল’- এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মো: সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ২০৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২২ জানুয়ারী শুক্রবার বিকেলে স্থানীয় ‘মানবতার দেয়াল’ সংগঠনের উদ্যোগে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাহফুজুর রহমান ডাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ পল্লবী থানার সভাপতি ও বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন-এর ঢাকা মহানগর উত্তরের সভাপতি সোহানির রহমান প্রবাল। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সব্দালপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খবির হোসেন, সাধারণ সম্পাদক মুন্সী নুরুজ্জামানসহ আরো অনেকে।

সংগঠনের সদস্য মোজাম্মেল হোসেন উজিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবুল কাশেম, যুবলীগ নেতা ও সমাজসেবক মোঃ জিবলু মোল্যা, সাংবাদিক বিকাশ বাড়াড়, লেনিন জাফর, তাসিন জামান, বিশিষ্ট সমাজসেবক আকিদুল ইসলাম, রাজনুর আলম রাজন চৌধুরী,মুন্সী জিপলু।
অনুষ্ঠানে স্থানীয় ১০০ জন গরীব ও দুঃস্থ পরিবার এবং সোনাতুন্দী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার ৫০ জন ছাত্রকে ১শত ৫০টি কম্বল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net