1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনাকালীন স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মাগুরায় করোনাকালীন স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

মােঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২০২ বার

মাগুরা শ্রীপুরের খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে ২০ জানুয়ারি বুধবার দুপুরে করোনাকালীন সময়ে বিশেষ অবদান রাখায় সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সভাপতি ও করোনাকালীন সময়ে বিশেষ সহায়তাকারী মোঃ রফিকুল হক মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দৈনিক যুগান্তর ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আকন্দ, এস এ টিভি’র মাগুরা প্রতিনিধি রূপক আইচসহ আরো অনেকে।
অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাত যুবলীগের সভাপতি মোঃ রফিকুল হক মিয়া আলোকিত সমাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে ও ব্যক্তিগতভাবে দরিদ্র, অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও পরিধেয় বস্ত্রসহ বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করায় আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। সেই সঙ্গে করোনাকালীন সময়ে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল্লাহসহ ৫ জন সাংবাদিক, উপজেলার ৮ টি ইউনিয়নের ১৩৭ জন স্বেচ্ছাসেবক, মসজিদের ইমাম এবং ১ জন স্বেচ্ছাসেবককে মরোণত্তর সংবর্ধনা ক্রেস্ট ও টি-শার্ট প্রদান এবং ফুলেল শুভেচছা জানানো হয়।

প্রধান অতিথি রফিকুল হক মিয়া জানান, বৈশ্বিক মহামারী করোনার শুরুতে যখন বিশ্বের মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতো না, তখন শ্রীপুর উপজেলার সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা দিন-রাত পরিশ্রম করে অসহায় দরিদ্র মানুষের বাড়ীতে বাড়ীতে গিয়ে খাবার পৌছে দিয়ে এসেছে, এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সামান্য প্রয়াস, তাদের কিঞ্চিত উপকারে আসলেও আমি নিজেকে ধন্য মনে করছি।
প্রবাসী রফিকুল হক মিয়ার মত দেশি-বিদেশি ব্যক্তি ও সংগঠন করোনা যোদ্ধাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net