1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সমাজ সেবক রফিকুল হক মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

মাগুরায় সমাজ সেবক রফিকুল হক মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ২৫১ বার

মাগুরায় বিশিষ্ট সমাজ সেবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মোঃ রফিকুল হক মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শ্রীপুর উপজেলা শাখা। নিজ এলাকায় আগমন উপলক্ষে ২০ জানুয়ারি বুধবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্থানীয় খামারপাড়া বাজারাস্থ উপজেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শ্রীপুর উপজেলা শাখার আহ্বায়ক খন্দকার আবু আনসার নাজাত আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংযুক্ত আরব আমিরাত শাখার সভাপতি মোঃ রফিকুল হক মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ও জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের গয়েশপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক বি এম ওহিদুল ইসলাম লিটু, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য জাহাঙ্গীর রেজা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুবনেতা খালিদ হাসান মিঠু, যুবনেতা রোকনুজ্জামান রোকন, যুবনেতা হুমায়ুন পারভেজ জিয়াসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net