ঢাকা   ০৬:৩৯:৫৪ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত টঙ্গীতে পুলিশের পৃথক অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৮ সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা

মাগুরা পৌর নির্বাচনে খুরশীদ হায়দার টুটুল মেয়রপদে পুনঃ নির্বাচিত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৩২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরা পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী খুরশীদ হায়দার টুটুৃল দ্বিতীয় বারের মতো ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়রপদে পুনঃ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র বিএনপি’র ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট।
ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মশিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট। ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
পৌরসভার ভোটার সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৩৫ টি।

অন্যদিকে নির্বাচিত কাউন্সিলরগণ হলেন- ১ নম্বর- আসিফ আল আসাদ মেলিন, ২ নম্বর- রেজাউল ইসলাম, ৩ নম্বর- লিয়াকত হোসেন, ৪- নম্বর মকবুল হাসান মাকুল, ৫ নম্বর- জাহিদুল ইসলাম, ৬ নম্বর- আব্দুল কাদের গণি মোহন, ৭ নম্বর- সাকিবুল হাসান তুহিন, ৮ নম্বর- আশুতোষ সাহা, ৯ নম্বর- আবু রেজা নান্টু। সংরক্ষিত মহিলা কাউন্সিলররা হলেন ১,২,৩, সবেতারা বেগম, ৪,৫,৬ সুরাইয়া আক্তার ও ৭,৮,৯ মনিরা বেগম শাবানা।
মোট ভোট সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন ভোটারের মধ্যে ৪৮৯৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা শতকরা ৬৩ শতাংশ। যার মধ্যে ৯৩টি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি