1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন কাউন্সিলর পদে ৪৭ জনের মনোনয়নপত্র দাখিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী মাধ্যমিক কর্মচারীদের ত্রাণ বিতরণ চন্দনাইশে বন্যার্ত ৫‘শ পরিবার পেল পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ চন্দনাইশ উপজেলা যুবদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অবশেষে বিতর্কিত চন্দনাইশ উপজেলা শিক্ষা কর্মকর্তার বদলি থানচিতে  রোটারী ক্লাব অব কুমিল্লা মিড টাউনের অভিষেক অনুষ্ঠিত  চন্দনাইশে বন্যায় মৎস্য চাষি আবদুল হামিদের ৭০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ কারেন্ট জাল ও বীজ বিক্রয়ে জরিমানা বন্যার কারণে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে পুনঃপরীক্ষার ব্যবস্থা করবে সরকার: মিলন ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন কাউন্সিলর পদে ৪৭ জনের মনোনয়নপত্র দাখিল

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫১৪ বার

উৎসব মুখর পরিবেশে চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্টিতব্য পৌরসভা নির্বাচনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১৭ জানুয়ারী রবিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সাধারন কাউন্সিলর পদে ৪১জন সংরক্ষিত আসনে ৬জন সহ মোট ৫০জনে মনোনয়নপত্র দাখিল করেছেন।বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার সকাল ১০টায় বিএনপি’র মেয়র প্রার্থী মোঃ শাহ জালাল কাজল দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন,দুপুর ১২টায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি বর্তমান মেয়র শামছুল হক মনোনয়ন পত্র জমাদেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধরী, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান সহ জেলা উপজেলার দলীয় নেতাকর্মীবৃন্দ। উল্লেখ্য যে এরআগে ১৪জানুয়ারি কর্মীসমর্থকদের নিয়ে সাবেক মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গী আলম স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচন কার্যালয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল শেষে প্রার্থীগন বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net